https://plainsenlargecoronation.com/ghbf8cn6jk?key=5268d63a4390664f5a4e3c27f69607c5 দিল্লির মূল একাদশে মোস্তাফিজের সুযোগ পাওয়া নিয়ে নতুন খবর

Header Ads Widget

দিল্লির মূল একাদশে মোস্তাফিজের সুযোগ পাওয়া নিয়ে নতুন খবর

 


দিল্লির মূল একাদশে মোস্তাফিজের সুযোগ পাওয়া নিয়ে নতুন খবর।

সাকিব আল হাসান যেহেতু এবার আইপিএলে দল পাননি, বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। দুই কোটি রুপি ভিত্তিমূল্যে বাংলাদেশি বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে তারা। মোস্তাফিজ ছাড়া দলে আর কে কে আছেন, দেখে নেওয়া যাক!

ব্যাটসম্যান: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, শ্রীকর ভারত, রোভম্যান পাওয়েল, উইকেটকিপার: ঋষভ পন্ত, টিম সেইফার্ট, পেস অলরাউন্ডার: শার্দূল ঠাকুর, মিচেল মার্শ, মনদীপ সিং, অশ্বিন হেব্বার, রিপাল প্যাটেল, স্পিন অলরাউন্ডার: অক্ষর প্যাটেল, সরফরাজ খান, ললিত যাদব, যশ ধুল, প্রবীণ দুবে, ভিকি অস্তওয়াল, পেসার: আনরিখ নর্কিয়া, মোস্তাফিজুর রহমান, খলিল আহমেদ, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, লুঙ্গি এনগিডি, স্পিনার: কুলদীপ যাদব

দলের মূল পেসার হিসেবে দিল্লি ধরে রেখেছে আনরিখ নরকিয়াকে, স্বাভাবিকভাবেই এই গতি তারকাকে খেলানো হবে নিয়মিত। নরকিয়ার সঙ্গে দলের দ্বিতীয় পেসার হিসেবে মোস্তাফিজ খেলেন কি না, প্রশ্ন সেটিই। এ জায়গায় মোস্তাফিজের জোর লড়াই চলবে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার লুঙ্গি এনগিডি, ভারতের দুই বাঁহাতি পেসার চেতন সাকারিয়া ও খলিল আহমেদের সঙ্গে।

   Copyrighted by Bangladesh true news


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ