![]() |
| ইমরুল কায়েস,মৃত্যুঞ্জয়,এনামুল হক বিজয়সহ ২৩ ক্রিকেটার নিয়ে ‘ছায়া জাতীয় দল’ দল ঘোষণা |
বাংলাদেশ ক্রিকেটারদের মান উন্নয়নে জাতীয় দলের ‘ছায়া দল’ তৈরি করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবি জানিয়েছে, ২৩ জন ক্রিকেটার নিয়ে এই ছায়া দল গঠন করা হয়েছে। যার নাম ‘বাংলাদেশ টাইগার্স’। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এক অনুশীলন শিবির দিয়েই বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু হচ্ছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে। জানা গেছে, স্বল্পমেয়াদি চুক্তিতে নিয়ে আসা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কোচ উমাকান্ত প্যাটেলকে। তিনিই এই অনুশীলন ক্যাম্প পরিচালনা করবেন।ছায়া দলে যারা আছেন: মুমিনুল হক, ফজলে রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান,
তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান রানা এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

0 মন্তব্যসমূহ