https://plainsenlargecoronation.com/ghbf8cn6jk?key=5268d63a4390664f5a4e3c27f69607c5 শহিদুলকে বলেছিলাম তুই পারবি ইমরুল কায়েস

Header Ads Widget

শহিদুলকে বলেছিলাম তুই পারবি ইমরুল কায়েস

শেষ ওভারে জয়ের জন্য ফরচুন বরিশালের প্রয়োজন ১০ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাতে বোলার আছেন ৩ জন। ইমরুল কায়েস মহাগুরুত্বপূর্ণ শেষ ওভারের জন্য বল তুলে দিলেন শহিদুলের হাতেই। অভয় দিলেন- ‘তুই পারবি।




ইমরুলের সেই আস্থা ও বিশ্বাসের প্রতিদান শহিদুল দিয়েছেন দলকে জিতিয়ে। শেষ ওভারে মাত্র ৮ রান খরচ করে কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন ১ রানের জয়ের মাধ্যমে। ম্যাচ শেষে ইমরুল জানালেন, শহিদুলের ওপর তার আস্থা রাখার কথা।

ইমরুল বলেন, ‘আমি ওকে বলেছিলাম- মানুষের জীবনে হিরো হওয়ার সুযোগ সবসময় আসে না। আমি বলেছিলাম- তুই পারবি। আমি এখানে বিদেশিদের ওপর আস্থা রাখতে চাই না। আমি চাই তুই এই ম্যাচ জিতাবি।’

‘যেভাবে নির্দেশনা দিয়েছিলাম কোন বল কীভাবে করতে হবে, ও ঠিক তাই করেছে। যার জন্য আমারও সিদ্ধান্ত নিতে, ফিল্ডিং সেটআপ করতে সুবিধা হয়েছে।’

শেষ বলে বরিশালের প্রয়োজন ছিল ৩ রান। ঐ বল কীভাবে করতে হবে সেই উপায় বাতলে দিয়েছেন ইমরুলই। তিনি জানান, ‘১ বলে ৮ রান প্রয়োজন হলে ভিন্ন কথা। ১ বলে লাগত ৩ রান, যেকোনোভাবে খেলা বের হয়ে যেতে পারে। লাস্ট ডেলিভারি খুব ভালো জায়গায় করেছিল। আমিই ওকে বলেছিলাম। ফিল্ডিং সেটআপ অফ স্টাম্পের বাইরে করেছি। আমি চাই তুমি এই বলটাই করবা। ওটাই করেছে।’


সংবাদ সম্মেলনে সালাউদ্দিনও জানান। ইমরুলের পরিকল্পনাতেই শেষ ওভারে বল তুলে দেওয়া হয়েছিল শহিদুলকে। তিনি বলেন, ‘এটা আসলে ইমরুলের পরিকল্পনা ছিল। আমি তো সবসময় একটু উত্তেজিত থাকি।’ তখন পাশ থেকে ইমরুল রসিকতার ছলে কোচকে নিয়ে বলেন, ‘আমার সাথে ওঁর মাঝেমাঝেই তর্কাতর্কি হয়।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে  সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ