আইপিএল নিলামে দ্বিতীয় দফায়ও অবিক্রিত সাকিব
গতকাল প্রথম দফায় বিক্রি হননি। আজ দ্বিতীয় দফায় আবার নিলামে তোলা হয়েছিল তাঁকে। এবারও কোনো দল আগ্রহ দেখায়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিতে। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দলহীন সাকিব। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে বিবেচনায় ছিলেন না সাকিব। ২০১৩ সালে খেলেননি চোটের কারণে। আইপিএল নিলামে দ্বিতীয় দফায়ও অবিক্রিত সাকিব গতকাল প্রথম দফায় বিক্রি হননি। আজ দ্বিতীয় দফায় আবার নিলামে তোলা হয়েছিল তাঁকে। এবারও কোনো দল আগ্রহ দেখায়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিতে। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দলহীন সাকিব। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে বিবেচনায় ছিলেন না সাকিব। ২০১৩ সালে খেলেননি চোটের কারণে। গতকাল জানা গিয়েছিল, হুট করে অসুস্থ হয়ে যাওয়া নিলাম সঞ্চালক হিউ এডমিডস দ্বিতীয় দিনে ঠিকই ফিরবেন উপস্থাপনা করার জন্য। কিন্তু আজ জানা গেল, হিউ নিজেই দায়িত্ব থেকে সরে এসেছেন। ভিডিওবার্তায় জানিয়েছেন, কাজে নিজের ১০০% হয়তো দিতে পারবেন না, যে কারণে আজও চারুর ওপরেই বর্তেছে সঞ্চালনার দায়িত্ব। |
আজ নিলামে উঠবেন যারা
প্রথম দিন ৯৭ জন খেলোয়াড়ের নাম নিলামের টেবিলে উঠলেও আজ আরও বেশি খেলোয়াড় পাবেন নিজেদের নতুন ঠিকানা। মধ্যাহ্নভোজের আগপর্যন্ত তালিকার ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হবে।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্যাটসম্যানদের দিয়ে শুরু নিলাম
আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন, এমন বিদেশি ব্যাটসম্যানদের দিয়েই শুরু হলো নিলাম। প্রথমেই উঠেছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করামের নাম। মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ কোটি ৬০ লাখ রুপিতে মার্করাম পাড়ি জমিয়েছেন সানরাইজার্সে।
চলছে ব্যাটসম্যানদের নিলাম
ফিন অ্যালেন - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৮০ লাখ)
ডেভন কনওয়ে - চেন্নাই সুপার কিংস (১ কোটি)
এভিন লুইস - অবিক্রিত
অ্যালেক্স হেলস - অবিক্রিত
করুন নায়ার - অবিক্রিত
রভম্যান পাওয়েল - দিল্লি ক্যাপিটালস (২.৮ কোটি)
0 মন্তব্যসমূহ