https://plainsenlargecoronation.com/ghbf8cn6jk?key=5268d63a4390664f5a4e3c27f69607c5 ব্রেকিং নিউজঃবিপিএলে ফাইনাল হেরে নিজেকে নিয়ে নিজেই য়ে মন্তব্য করলো সুজন

Header Ads Widget

ব্রেকিং নিউজঃবিপিএলে ফাইনাল হেরে নিজেকে নিয়ে নিজেই য়ে মন্তব্য করলো সুজন

 


শেষ দুটি ডেলিভারির সময়ও ম্যাচের জয়-পরাজয় ফিফটি-ফিফটি ছিল। তবে স্নায়ুচাপ ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ল সালাউদ্দিনের কুমিল্লা। অন্যদিকে এ হারে চরম হতাশ ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন।

এতো বড় টুর্নামেন্টে রানার্সআপ হওয়াটাই যেন তার কাছে বিরক্তি হয়ে দাঁড়িয়েছে। হতাশার সঙ্গে খানিকটা ক্ষোভ মিশিয়ে জাতীয় দলের এ সাবেক তারকা জানালেন, তিনি রানার্সআপ কোচ হয়ে যাচ্ছেন।

এমনটা বলতেই পারেন সুজন।কারণ এ নিয়ে টানা চারবার বিপিএলে নিজের দলকে রানার্সআপই হতে দেখলেন তিনি। জয়ের দ্বারপ্রান্ত থেকে বারবারই ফিরে আসতে হয়েছে তাকে।

বরিশাল দলের হারের বিশ্লেষণ করতে গিয়ে সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘রানার্সআপের ধারাবাহিকতা বেশি হয়ে যাচ্ছে।আমি রানার্সআপ কোচ হয়ে যাচ্ছি!’

এমন হার মেনে নেওয়া কষ্টকর জানিয়ে জাতীয় দলের ‘টিম ডিরেক্টর’ বলেন, ‘২ উইকেটে ১০০-র বেশি রান। আর ওখান থেকে তো ম্যাচ হারার কোনো কারণই আমি দেখি না।

আমাদের ব্যাটিংটা আমরা ভালো দেখাতে পারিনি। শেষ দিকটা ভালো হয়নি। আমরা প্যানিক করেছি। আপনি যদি শেষের দিকে গিয়ে ৬ রানরেট তাড়া করতে না পারেন, তাহলে এটা তো খুবই জঘন্য ব্যাপার।

আমরা শেষ দুই ওভারে একটা বাউন্ডারিও মারতে পারিনি।আপনাকে খেলাটা শেষ করতে জানতে হবে। আমি সত্যি বলতে, অনেক বিরক্ত…হতাশ। আমি তেমন উন্নতি তো দেখছি না ছেলেদের।

আমি জানি ওরা মানসম্পন্ন খেলোয়াড়, কিন্তু মাঠে সেটা প্রমাণ করতে না পারলে আর কী প্রমাণ করল!’



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ